মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আগামী ১৯ ডিসেম্বর  মঙ্গলবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

১৮ ডিসেম্বর  সোমবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।