একুশে বার্তা রিপোর্ট : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ রোববার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।আজ বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আখতার হামিদ সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে তাঁর মরদেহ রাখা হবে। এরপর আগামীকাল সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নওগাঁয় নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
