২৯ ও ৩০ নভেম্বর সব ব্যাংক সকাল ৯ টা থেকে রাত ৮টা অবধি খোলা

একুশে বার্তা ডেক্স : করদাতাদের আয়কর পরিশোধের শেষ সময় আগামি ৩০ নভেম্বর। তাই আয়করদাতাদের আয়কর দেয়ার সুবিধার্থে ২৯ ও ৩০ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার সকাল ৯ টা- রাত ৮টা অবধি সব তফসিলী ব্যাংক খোলা থাকবে। । মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার  রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে।