ডেস-৮ বিজিতে হুইল সমস্যা : অল্পের জন্য রক্ষা পেল ৭৮ যাত্রী, ৪ ক্রু

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিমনের ডেস-৮ বিমানটি কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর হুইলে সমস্যা দেখা দেয়। বিমানটি উড্ডয়নের পর আকাশে ৩০-৩৫ মিনিট উড়ড়ে উড়তে সমস্ত ফুয়েল ফেলে দেয়, যাতে আগুন ধরে না যায়। পরে ৩টা ১০ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কেউ হতাহত হয়নি। যাত্রীদের রানওয়ে থেকে গাড়িতে করে নিয়ে আসা হয়। বিমান আকাশে থাকাবস্থায় হাসপাতাল, ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সব সংস্থা বিমানবন্দরে হাজির হয়। খবর পেয়ে বিমানমন্ত্রী বিমানবন্দরে ছুটে আসেন। বেবিচক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে ছুটে আসেন।