নিউজ ডেক্স : উত্তরায় শিন শিন জাপান হাসপাতাল ও আল আশরাফ হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মে শিন শিন জাপান হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকাল ৪টার দিকে এ অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যদিকে আল আশরাফ হাসপাতালের কোন নিবন্ধন নেই এবং কখনই আবেদন করেনি বলে জানিয়েছে অধিদপ্তর। অনুমোদন ছাড়াই তারা অন্যান্য চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো বলে জানা গেছে।
