একুশে বার্তা প্রতিবেদন : আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধমকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাব, তা হবে না। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সঙ্গে দলের সহযোগী সংগঠনের সভার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
