একুশে বার্তা প্রতিবেদন : ১০ম জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ এপ্রিল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন তাকে তলবি নোটিশ পাঠান।
১৭ এপ্রিল সকাল ১০টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নামে–বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ–বাণিজ্য, টিআর–কাবিখা এবং স্কুল–কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতি করেছেন।
