শিক্ষা ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩১শে জুলাই বিকাল ৫টায়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৬শে আগস্ট রাত ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৮শে সেপ্টেম্বর ২০১৮,
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২১শে সেপ্টেম্বর ২০১৮, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৪ই সেপ্টেম্বর ২০১৮, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ই অক্টোবর ২০১৮, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২শে সেপ্টেম্বর ২০১৮ অনুষ্ঠিত হবে।
