দুদু জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার : কারাগার থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামিনে মুক্তি পেয়েছেন। কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বুধবার বিকাল পৌনে তিনটার দিকে মুক্তি পান তিনি। কৃষক দলের সহ-দপ্তর সম্পাদক এস কে সাদী এ তথ্য জানিয়েছেন। কারামুক্ত হওয়ার পর শামসুজ্জামান দুদুকে কৃষক দল নেতা নাজিম উদ্দীন মাস্টার, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগর, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার ও ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুুল ইসলাম জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেপ্তার করেছিল পুলিশ।