প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

 

গত ০৬ এপ্রিল ২০১৮ তারিখে একুশে বার্তার অনলাইন সংস্করণে ‘ নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট ওমেন’এর প্রধান গ্রেফতার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদে দীর্ঘ ৮ বছর পর সংবাদটিকে মানহানিকর ও অসত্য বলে অনলইন থেকে সংবাদটি অপসারণের জন্য বিশেষ অনুরোধ করে একুশে বার্তার প্রধান কার্যলয়ে ডাকযোগে একপত্র প্রেরণ করেছেন তানভীর ইয়াসমিন করিম, কনকর্ড প্যানারোমা, এপিটি-১০১, হাউজ-০৭,রোড-৫১,গুলশান-২, ঢাকা-১২১২, মোবাইল-০১৭৪৫৫৯২২৮৩। ডাকযোগে প্রেরিত পত্রটি ১৫ এপ্রিল একুশে বার্তার প্রধান কার্যালযে এসেঁেছ এবং তা আমাদের হস্তগত হয়েছে।
তানভীর ইয়াসমি করিমের বিশেষ অনুরোধে সংবাদটি একুশে বার্তার অনলাইন সংস্করণ থেকে অপসারণ/সরিয়ে নেয়া হলো।
তানভীর ইয়াসনি করিম দাবি করেছেন সংবাদটি মানহানিকর ও অসত্য।তবে তিনি বলেন , ইতোমধ্যেই সাজানো মামলা থেকে সম্পূর্ন অব্যাহতি পেয়েছি। তিনি বলেন, একটি সাজানো জংগি মামলায় গত ০৮-১১-২০১৭ তারিখে আমাকে অভিযুক্ত করে প্রথমে গুম করা হয় এবং পরবর্তীতে একই মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আমি ২০ মাস কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করি। পরবর্তীতে উক্ত মামলাটি আদালতে উপস্থাপিত হলে আদালত ০৫ জানুয়ারি ২০২৬ শুনানি শেষে আমাকে এবং মামলার অন্যান্য সকল আসামীকে অভিযোগ হতে আনুষ্ঠানিকভাবে খালাস প্রদান করেন।
উল্লেখ্য, একুশ বার্তার অনলাইন সংস্করণে ০৬ এপ্রিল/২০১৮ তারিখে সংবাদটি পুলিশের গ্রেফতার অভিযান এবং মামলার রেফারেন্সে প্রকাশিত হয়-যা তানভীর ইয়াসমিন করিম নিজেও স্বীকার করেছেন।