বিমান : ডিজিএম মৃধা আউট হলেও নিরাপত্তা সুপার আনিচ-নাজনীন বহাল

বিশেষ সংবাদদাতা : গত ২৭ আগস্ট বিমানের এক প্রশাসনিক আদেশে নিরাপত্তা বিভাগের ডিজিএম মোখলেছুর রহমান মৃধাকে নিরাপত্তা বিভাগ থেকে আউট করা হলেও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে নিষিদ্ধ, ঢাকার বাইরে বদলি রদ করা নিরাপত্তা সুপার আনিচ এখনও বহাল। এ দিকে আরেক মহিলা নিরাপত্তা সুপার-যার বিরুদ্ধে বিমানের লস্ট এন্ড ফাউন্ড শাখা থেকে পণ্য চুরির অভিযোগে মামলা হয়, যার বিরুদ্ধে পাচার বাণিজ্য গোয়েন্দারা খতিয়ে দেখছে-সেই নিরাপত্তা সুপার নাজনীনও শাহজালালে বহাল তবিয়তে। এদের পোস্টিং ডিউ হলেও এবং নিরাপত্তা সুপার আনিচকে ঢাকার বাইরে বদলি করা হলেও ডিজিএম মৃধা তার পদে থাকাকালিন সময়ে ক্ষমতার জোরে তার পোস্টিং বাতিল করেন। যার স্মারকনং-৩০.৩৪.২৬০০.০২৫.১৪.০০১.১৯/১৭৫ তারিখ: ৩১.০৭.২০১৯। একই পত্রে পোস্টিং ডিউ না হওয়া সত্বেও নিরাপত্তা সুপার তোফাজ্জলকে ঢাকার বাইরে স্ট্যান্ডরিলিজ করা হয়। তার ঈদের ৬ দিনের ছুটি পর্যন্ত বাতিল হয়। ঈদের পর ওই ৬ দিনের ছুটি ভোগ করার কথা উক্ত দাপ্তরিকপত্রে উল্লেখ করা হয়।