বেবিচকে দুদকের অভিযান: ৩ প্রকৌশলীকে নিয়ে বিষোদগার! কর্মচারি ঐক্য ফোরামের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার বেবিচকে দুদকে নজর পড়েছে, অভিযান পরিচালনা করেছে, মাঝেমধ্যেই দুদক অভিযান করে, এটা দুদকের নিয়মিত রুটিন ওয়ার্ক্, বিভিন্ন সংস্থায় দুদক অভিযান করে, বেবিচকও এর ব্যতিক্রম নয়। তবে এখানে একটি বিভাগ নিয়ে বিষোদগার করা হয়েছে, অন্য কোন বিভাগকে এতোটা বিষোদগার করা হয়নি। আর ওভারটাইম নিয়েও কথা ওঠেছে। তবে জাতীয়তাবাদী কর্মচারি ঐক্য ফোরাম তাৎক্ষণিক এর প্রতিবাদ করেছে। দুদকের এ অভিযানের খবর প্রায় সব গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে। কোন গণমাধ্যমে কোন প্রকৌশলীর নাম মেনসন করা হয়নি। তবে একটি অনলাইন পোর্টালে ইএম বিভাগের ৩ প্রকৌশীকে নিয়ে বিষোদগার করে প্রতিবেদন করা হয়েছে। এরমধ্যে একজন সিনিয়র প্রকৌশলীর নাম বলা হয়েছে-যিনি ঘুষের ধারের কাছে নেই বলে অনেকে জানান। একজন প্রকৌলীকে দরবেশবাবা উপাধি দেয়া হয়েছে- কারণ তিনি কোন ঘুষ বাণিজ্য করেন না, ঠিকাদারি কাজের ফাইল ছাড়েন ধীরগতিতে। প্রশ্ন ওঠেছে ইএম বিভাগে ও সিভিল ডিভিশনে প্রায় শতাধিক প্রকৌশলী কর্মরত থাকাসত্বেও একজন সিনিয়র প্রকৌশলী যিনি আবার ঢাকার বাইরের সব বিমানবন্দরের ইএম-এর হেড- তাকে নিয়ে তার অধীনন্তদের নিয়ে ওই অনলাইনে রিপোর্ট প্রকাশ করে বিষোদগার করা হয়েছে। এরা হলেন: তত্বাবধায়ক প্রকৌশলী শুভাশিষ বড়–য়া (যার নাম ভুল প্রকাশ করা হয়েছে), তার পিএ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারি প্রকৌশলী এনামুল হক।
দুদকের অভিযানের ওভারটাইমের ব্যাপারে জাতীয়তাবাদী কর্মচারি ঐক্য ফোরামের পক্ষে হোয়াটসআপ ম্যাসেসে বলা হয়েছে, ‘অতিরিক্ত খাটুনি ভাতা নিয়ে উপস্থাপন করা মতামতটি সঠিক নয়, এই বিষয় দুদককে সঠিক বিষয়টা তুলে ধরতে পারে নাই। অতিরিক্ত খাটুনি ভাতা যাই হোক না কেন সরকারের অনুমোদন কত ঘন্টা, তার চেয়ে বেশি দিচ্ছে কিনা-এটা হচ্ছে মূল বিষয়, এ সমস্ত রিপোর্ট কারো ঈন্ধনে করা হয়েছে। মিথ্যা তথ্য উস্থাপনের জন্য প্রতিবাদ জানাচ্ছি। কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানকারিকে খুজে বের করা দরকার, আমার মনে হয় ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ ঠিকাদার কাজ না করে বিল নেওয়ার চেষ্টা করেছে, অনিয়মের কারণে তাদের ফাইল আটকে আছে, সে জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে , কর্মকর্ত-কর্মচারিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে এই ঘটনা ঘটানো হতে পারে, আমার বিশ্বাস বেবিচকে এখনও ফ্যাসিস্ট দোসরদের ঠিকাদার দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে, কিছু ফ্যাসিস্ট সরকারের দোসর কর্মকর্তারা তাদের সাথে হাত মিলিয়ে কাজকর্ম করে যাচ্ছে। এ সব ফ্যাসিস্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড রক্ষার জন্য , কর্তৃপক্ষের দুর্নাম ঠেকানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে আমি মনে করি। সিরাজদৌল্লা নামের একজন ঐক্য ফোরামের নেতা এ মতামত ব্যক্ত করে হোয়াইটস আপে ম্যাসেস পাঠিয়েছেন।