বেবিচকে রাতের ভোটের কারিগর এখনও বসে আছেন, আনসার ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে: ব্যবসায়ীদের অভিযোগ আমলে নিচ্ছে না বেবিচক-মন্ত্রণালয় : অন্তবর্তী সরকারের আমলে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার : রাতের ভোটের কারিগর, যিনি আনসার ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে ঠাই করে নিয়েছেন, সরকারের সেই অতিরিক্ত সচিব আওয়ামী আমল থেকে এখনও প্রেষণে এসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকে জেকে বসে আছেন। এখনও তাকে বেবিচক থেকে বদলি করা হয়নি। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ আমলে নিচ্ছে না বেবিচক-মন্ত্রণালয়। আনসার ক্যাডারে থাকার সময় তাকে একটি ফটোসেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন দৃশ্যমান। এরপর তিনি প্রশাসন ক্যাডারে আসেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি এখন বেবিচকে প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তি-বেবিচকে সদস্য প্রশাসন। এরআগে তিনি বেবিচকে অর্থ’র দায়িত্ব পালন করেন। বেবিচকের শীর্ষ স্থানীয় ঠিকাদার থেকে সাধারণ ঠিকাদাররাও তার এ্যাকশনে মর্মাহত। তার কথায় কর্ণপাত না করায় বেবিচকের একজন প্রকৌশলীকেও তিনি শাসিয়েছেন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে । তিনি ঘুষ ছাড়া নাকি ঠিকাদারি কাজের অর্থ ছাড় করতেন না, কেরানি হাফিজ তার ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন বলেও পত্রিকান্তরে রিপোর্ট এসেছে।
বৈষম্য বিরোধী বেবিচক কর্মচারিরা ব্যানার সাটিয়ে এই কর্মকর্তার প্রত্যাহার দাবি করলেও কোন খুটির জোরে এখনও তিনি বেবিচকে বহাল –তা অনেককে ভাবিয়ে তুলেছে। বেবিচক প্রশাসনে তার নেকনজর ছাড়া কোন ফাইলআপ হয় না বলেও শোনা যায়।
ঘুষি-দুর্নীতি-অনিয়মের ব্যাপারে তিনি গণমাধ্যমে বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা না দেয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। রাতের ভোটের কারিগর এই প্রশাসন ক্যাডার কর্মকর্তা আওয়ামী দোসর হিসেবে ফ্লাাট-প্লট পেয়েছেন-তা তিনি স্বীকারও করেছেন অপকটে, গণমাধ্যমে বলেছেন, ওই আমলে আমার মতো অনেকেই ফ্লাট-প্লট পেয়েছেন।
একজন মহিলা ঠিকাদার পরিচয়ধারি , আওয়ামী-যুবলীগ নেত্রী মেরির সাথে ওই ক্যাডার কর্মকর্তার নাকি খাতির রয়েছে। প্রায়ই সন্ধ্যার পর তিনি তার অফিসে এসে আড্ডায় মেতে ওঠেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বিষয়টি বেবিচকের ভিডিও ফুটেজ চেক করলে এর সত্যতা মিলতে পারে বলে অনেকে মনে করেন। তবে অনেকের সন্দেহ ভিডিও ফুটেছে থেকে এডিট করে ডিলিট করে দিলে কারো কিছু বলার নেই। কারণ তিনি বেবিচকের প্রশাসন হেড। চেয়ারম্যানের পরেই ওণার স্থান, ওণার অংগুলি নির্দেশে বেবিচক প্রশাসন চলে।