বেবিচক : তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে জরুরী দুদকে তলব: ১৫ নভেম্বর হাজিরা

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকের তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে জরুরী তলব করেছে দুদক। আগামি ১৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। গত ৩১ অক্টোবর দুদক তলবী দাপ্তরিক চিঠি জারি করে।