স্টাফ রিপোর্টার : প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের আত্মীয় এএফএম আতিকুজ্জামান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ( বেবিচক) মেম্বার অপারেশন এন্ড প্লানিং ( অপস)। তিনি নাকি প্রেসিডেন্ট জিল্লুর রহমানের আপন ভাগনি জামাই- এমন গুজব শোনা যাচ্ছে বেবিচকে।
বেবিচকের এই মেম্বার অপস বেচিকে বসে আছেন। শাহজালাল বিমানবন্দর দিয়ে পতিত সরকারের মন্ত্রী- এমপি- উপদেষ্টাদের বিদেশে পলায়নে নাকি সহায়তা করছেন। ইতোমধ্যেই পতিত সরকারের প্রায় অর্ধশত মন্ত্রী-এমপি- উপদেষ্টাসহ অনেক আওয়ামীলীগ নেতা শাহাজালাল বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি জমাতে সহায়তা করেছেন- এমন গুজব ছড়িয়ে বসছে বিমানবন্দরসহ বেবিচকের সদর দপ্তরে।
তিনি বেবিচকের সদ্য বিদায়ী চেয়ারম্যানকেও বদলির ব্যাপারে কলকাঠি নেড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
আজ ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভিভিআইপি প্রটোকলেও তিনি উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখবেন বলে অনেকে মনে করেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
