বেবিচক : সোহেল কামরুজ্জামান আউট, রাশিদা ইস্যুুতে আটকে আছে কয়েক পরিচালকের পদোন্নতি, নতুন সদস্য প্রশাসনের আগমন, বহিরাগতদের নামে সদর দপ্তরের হোটেল ভাড়া

স্টাফ রিপোর্টার : বেবিচকে পিএসটু চেয়ার পদ থেকে সোহেল কামরুজ্জামানকে আউট করা হয়েছে। বেবিচকের বিতর্কিত নারী কর্মকর্তা রাশিদা ইস্যুতে আটকে আছে কয়েক ডিডির পরিচালক পদে পদোন্নতি।
এ দিকে নতুন সদস্য প্রশাসন হিসেবে যোগদান করেছেন আবু সালে মো. মহিউদ্দিন খান।
বেবিচকের সদর দপ্তরে প্রায় দেড় কোটি টাকা ডেকোরেশন বাবদ খরচ করে মাত্র ৫ হাজার টাকায় বহিরাগতদের নামে ভাড়া দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এতে মাসিক বিদ্যুত বিল আসে প্রায় ৫০ হাজার টাকা।এর সাথে বেবিচকের সাবেক এক উর্ধতন কর্মকর্তার আত্মীয়’র সংশ্লিষ্টতার কথাও শোনা যায়।
এভাবে বেবিচকের বিভিন্ন স্থাপনায় নামকাওয়াস্তে মাসিক ভাড়া এবং তা বার বার নবায়ন এবং ভাড়া আদায় না করায় অডিট আপত্তি দিয়েছে সিজিএ। প্রায় ৭শ’ কোটি টাকার অডিট আপত্তি পড়ে আছে।