একুশে বার্তা ডেক্স : দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশের মানুষের গড় আয়ু এখন প্রায় ৭২ বছর।
বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০০০ সালে মানুষের গড় আয়ু ছিল ৬৫ দশমিক ৫ বছর। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭১ দশমিক ৮ বছর। আওয়ামী লীগ সরকারের নানামুখী উদ্যোগের ফলে এ সফলতা এসেছে।
আগামী ৭ এপ্রিল বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য, সর্বত্র’।
