বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরীটিতে ৪ মাস খালি থাকার পর অবশেষে সদস্য (প্রশাসন) পদটিতে সরকারের অতিরিক্ত সচিব হাফিজ আহমদকে গত ২৫ মার্চ এক দাপ্তরিক আদেশে বদলি করা হয়েছে। দুই দুইবার বদলির পর অবশেষে গত ১৮ ডিসেম্বও এ পদে কর্মরত সরকারের আরেক অতিরিক্ত সচিব হেমায়েত হোসেন সিএএবি থেকে বিদায় নেন। এরপর এক দাপ্তরিক চিঠিতে সরকারের অতিরিক্ত সচিব এহসানকে এ পদে বদলি করা হয়। কিন্ত তিনি এ পদে যোগদান না করায় তা তামাদি হয়েছে। এরপর দীর্ঘ ৪ মাস এ পদটি খাীর পড়ে থাকে। সিএএবির সদস্য( অর্থ) এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে থাকেন।
এ নিয়ে গত ২৪ মার্চ রোববার একুশ শতকের কাগজ ‘একুশে বার্তার অনলাইিন সংস্করণে‘ ৪ মাস যাবত সিএএবির সদস্য (প্রশাসন) পদটি খালি’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। অবশেষে ২৫ মার্চ বিমান মন্ত্রণালয়ের এক দাপ্তরিক চিঠিতে এ পদে সরকারের অতিরিক্ত সচিব হাফিজ আহমদকে এ পদে বদলি করা হয়।
এ দিকে গুজব শোনা যাচ্ছে যে, সিভিল এভিয়েশনের তিন উর্ধতন কর্মকর্তাকে নাকি বদলির প্রক্রিয়া চলছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
