হেলথ ডাটা প্রজেকশনের গবেষণা : বর্তমান ধারা অব্যাহত থাকলে ১ জুন বাংলাদেশে কোভিডে সর্বোচ্চ মৃত্যু ও সনাক্ত : একদিনে আক্রান্ত হতে পারে ৭৪ হাজারের ওপরে : সবাই মাক্স পরলে ২০ এপ্রিল থেকে নিম্নগতি

ডেক্স রিপোর্ট : পরিস্থিতি আরও খারাপ হলে দৈনিক মৃত্যু হবে ৯২৯, আর সবাই মাস্ক পরলে তা হবে সর্বোচ্চ দৈনিক ৪০৩ জন : হেলথ ডাটা প্রজেকশন

স্বাস্থ্যসংক্রান্ত ডাটাভিত্তিক ওয়েবসাইটটির দেওয়া তথ্য মতে, বাংলাদেশের করোনা সংক্রমণ আর মৃত্যুর গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই ধারায় চললে ১ জুন তারিখে চলে আসবে সংক্রমণের চূড়া। তবে সবাই মাস্ক পরলে চূড়া নেমে আসবে ২০ এপ্রিল।

বৈজ্ঞানিকভিত্তিতে করা এই পূর্বাভাস মডিউল বলছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ১ জুলাই শনাক্ত হবেন দৈনিক ৭১ হাজার ৭২৫ জন। তবে সেটি ৪১ হাজার ৯০১ থেকে ১ লাখ ২৩ হাজার ৩৫ এর মধ্যে যে কোনও সংখ্যাই হতে পারে। এটি নির্ভর করবে পরীক্ষার উপর।

পরিস্থিতি খারাপ হলে শনাক্ত হবেন দৈনিক ৭৪ হাজার ৭৬৯ জন। আর সবাইকে যদি মাস্ক পরানো সম্ভব হয়, তবে শনাক্ত হবেন ৪৪ হাজার ৯৭৬ জন।

ওয়েবসাইটটি বলছে, ৮এপ্রিল বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৬ জন। এটি তারা বলছে ডাটা মডিউলের উপর ভিত্তি করে। যা সরকারি ঘোষণার প্রায় ৩ গুণ। একই সঙ্গে তারা বলছে এদিন মারা গেছেন ১৭৯ জন করোনা রোগী। আমাদের সময়ডটকম