৭ নভেম্বর একাদশ সংসদের পঞ্চম অধিবেশন

ডেক্স রিপোর্ট :  : আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে বুধবার এ অধিবেশন আহ্বান করেছেন।

প্রতি ৬০ দিনের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতায় এ অধিবেশন বসছে। এ অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।