আন্তর্জাতিক ডেক্স : ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর অবস্থা এখন অনেকটা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার মেয়ে প্রিয়াংকা ভদ্রর সঙ্গে শিমলায় ছুটি কাটাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। পরে বিমানে করে দিল্লী নিয়ে যাওয়া হয় তাকে।
ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ (আইজিএমসি) ও হাসপাতালের সিনিয়র কর্মকর্তা ড. রমেশ চাঁদ বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘সোনিয়া গান্ধীকে বহন করার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখাতে আমাকে মুঠোফোনে জানানো হয়। দিল্লীতে নেওয়ার পর উনি (সোনিয়া) এখন অনেকটাই আশঙ্কামুক্ত আছেন।’
শিমলায় মেয়েসহ সোনিয়া গান্ধী ওয়াইল্ড ফ্লাওয়ার হল নামক এক রেসোর্টে অবস্থান নেন। পরে বৃহস্পতিবার রাতে তাকে শ্রীমঙ্গল থেকে চন্ডিগড় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ব্যাক্তিগত বিমানে করে সোনিয়াকে দিল্লীতে পাঠানো হয়।
