আন্তর্জাতিক ডেক্স : সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুক্রবার দেশটির ন্যাশনাল এসেম্বলিতে হওয়া ১৭৬ ভোটে জয়ী হয়েছেন তিনি।
আগামী ১৮ আগস্ট শনিবার ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। পিটিআইয়ের দলীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে । ইতিমধ্যে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য দলের নেতাকর্মীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, ১৮ আগস্ট ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এটা চূড়ান্ত হয়েছে।
প্রসঙ্গত, ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক দল হিসেবে ইমরান খানের দল পিটিআই সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়।
