নেপথ্যে তারেক রহমান : বাংলাদেশে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করেছিল আইএসআই

ডেক্স রিপোর্ট : বিএনপি প্রার্থীদের নির্বাচিত করে বাংলাদেশে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। দুবাই ভিত্তিক এজেন্টদের মাধ্যমে টাকা ছড়িয়ে তারা এই চেষ্টা করেছিল।

গোয়েন্দা সংস্থাটি ফের বিএনপি-জামাতকে ক্ষমতায় আনতে চেয়েছিল। একটি সূত্র জানিয়েছে, আইএসআইয়ের মূল ব্যক্তি হিসেবে কাজ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যিনি বর্তমানে লন্ডনে নির্বাসিত আছেন।

সূত্র জানায়, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। ফলে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। সূত্র : ইত্তেফাক