একুশে বার্তা প্রতিবেদন : নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির বৈমানিক আবিদ সুলতান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ১৩ মার্চ সকালে মারা গেছেন।
ইউএস বাংলার জনসংযোগ শাখার মহা ব্যবস্থাপক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবারের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ বিমানটির পাইলট ছিলেন আবিদ সুলতান। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর একজন পাইলট ছিলেন।
দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তিনি মারা যান।
