স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিমানের কার্গো আমদানি নিরাপত্তা শাখায় শ্যালক জাকির -দুলাভাই তৌহিদ-ম্যানেজার সিকিউরিটি জামাল শক্তিশালী সিন্ডিকেড দীর্ঘদিন যাবত রাজরাজত্ব করছে। এদের হাতে কার্গো আমদানি শাখার শতাধিক নীরিহ নিরাপত্তা গার্ড জিম্মি হয়ে পড়েছেন। এদেরকে ৮ ঘন্টার ডিউটি ১৬ ঘন্টা করানোর অভিযোগ ওঠেছে। কোন কোন গার্ড ১৬ ঘন্টা ডিউটি করতে রাজি না হলে তাদের ‘ডি’ পাস কেড়ে নেয়াসহ চাকরিচ্যুতির হুমকি দেয়া হচ্ছে। কোন কোন নিরাপত্তা গার্ডকে বাসা থেকে ডেকে ওঠিয়ে এনে ডিউটি করানো হচ্ছে বলেও অভিযোগ ওঠেছে। এতে চরম মানবাধিকার লংঘিত হচ্ছে।
এরা দীর্ঘদিন যাবত শক্তিশালী সিন্ডিকেড করে বিমানর কার্গো আমদানি শাখায় নিরাপত্তা দেবার কথা থাকলেও তাদের অনিরাপত্তায় কার্গো দিয়ে সোনাদানা,অস্ত্র, মাদকদ্রব্য পাচারে সহায়তা করছে বলেও গোয়েন্দা সংস্থা নজরদারি করছে। সম্প্রতি বিমানের স্ট্রংরুমে আগুন লাগার ঘটনায় সোনাদানা অস্ত্র লুটপাট গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে। এর সাথে সংশ্লিষ্টতায় আমদানি শাখার ম্যানেজার সিকিউরিটি জামাল হোসেনকে থানায় তলব করে জিঙ্ঘাসাবাদ করা হয়েছে। এ সংক্রান্ত মামলা ডিবি তদন্ত করছে। বিভিন্ন তদন্ত সংস্থার তদন্ত প্রতিবেদনে সন্দেহের তীর বিমানকে ঘিরে হলেও জামাল গংরা এখনও কার্গোতেই বহাল। এরা আওয়ামী দোসর হয়েও কিভাবে কার্গোর মতো স্পর্শকাতর এলাকায় খবরদারি করছে?
এরা অনৈতিকভাবে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এদের মধ্যে শ্যালক জুনিয়র সিকিউরিটি অফিসার (জেএসও) জাকির হোসেনের বিরুদ্ধে দুদকে মামলা হলেও প্রভাব বিস্তার করায় তা খারিজ হয়ে গেছে। দুদক জাকির হোসেনকে দায়মুক্তি দিয়েছে। সিন্ডিকেড সদস্যরা ছাত্রলীগের রাজনীতির করতেন।
জানা যায়, বিমানের ম্যানেজার সিকিউরিটি তৌহিদুর রহমান ছাত্রলীগ করতেন, তার শ্যালক জাকিরও ছাত্রলীগ করতেন, এরা সম্পর্কে শালা-দুলাভাই। সিন্ডিকেড সদস্য আমদানি শাখার ম্যানেজার নিরাপত্তা জামাল উদ্দিনও ছাত্রলীগের রাজনীতি করতেন। দুলাভাই বিমানের নিরাপত্তা ম্যানেজার হবার সুবাধে তার প্রভাবে শ্যালক জাকির হোসেন পুরো কার্গোতে শক্তিশালী সিন্ডিকেড করে রামরাজত্ব করছেন। দুদকের মামলায়ও তাকে কাবু করতে পানেনি। আরো বহুগুণে দুর্নীতির মাত্রা বাড়িয়ে দিয়েছেন বলে জানা যায়।
বিমানের ডিজিএম নিরাপত্তা মেজর ফারহান এদের সিন্ডিকেডের কাছে ধরাশাযী। তৌহিদ-জাকির-জামাল সিন্ডিকেড ডিজিএম নিরাপত্তাকে মিসগাইড করছেন।
জানা যায়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার লন্ডন থেকে ফিরতি ফ্লাইটে বিমানে ক্রুটির নেপথ্যেও এদের হাত রয়েছে বলে গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে।। এর ফলে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এদের ভিভিআইপি প্রটোকল বাতিল করা হয়েছে। ফলে এরা ভিভিআইপি প্রটোকলে হাজির হতে পারেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান তাই এবার বাংলদেশ বিমানে উত্তরবংগ না গিয়ে নভোএয়ারে উত্তরবংগ সফর করেন বলে জানা যায়। চলবে
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
