একুশে বার্তা রিপোর্ট : আর মাত্র এক মাস চাকরির মেয়াদ ছিলো তার। এ অবস্থায় পদত্যাগ করলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক হোসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে মঙ্গলবার বিমানের পরিচালনা পর্ষদের সভায় মোসাদ্দেক হোসেন পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
বিমান সূত্র জানায়, এমডি মোসাদ্দেক হোসেনের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ মে শেষ হওয়া কথা। এ জন্য মাস দুয়েক আগে নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিমান। কিন্তু তার আগেই পাইলট নিয়োগের দুর্নীতিসহ নানা অনিয়মের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হলো।
বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
