মালয়েশিয়ায় ৩০ হাজার অবৈধ অভিবাসি গ্রেফতার

একুশে বার্তা  ডেস্ক : মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩০ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, আটককৃতদের মধ্যে প্রায় ৭ হাজার বাংলাদেশি রয়েছেন। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার বলেন, আটককৃত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, ফিলিপিন্স, কম্বোডিয়া ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯৫৯ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া কর্তৃপ। তবে গত কয়েকদিনে আরো ১ হাজার বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। দেশটির কোটা কিনাবালু অঞ্চলে অবৈধ অধিবাসী আটক অভিযানের বরাত দিয়ে মুস্তাফার বলেন, অবৈধ অভিবাসীদের কাজ ও আশ্রয় দেয়ায় গত ৩ আগস্ট ১ হাজারের বেশি নিয়োগদাতাকেও আটক করা হয়েছে। দেশজুড়ে দশ হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রায় ১ লাখ বিদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে অবৈধ শ্রমিকদের আটক করা হয়েছে। এর আগে অভিবাসীদের আত্মসমর্পণের জন্য ২০১৪ সালে থ্রি প্লাস ওয়ান কর্মসূচি হাতে নেয় মালয়েশিয়া সরকার। ওই কর্মসূচির আওতায় নামমাত্র জরিমানা দিয়ে সাধারণ মার মাধ্যমে দেশে ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছিল দেশটির কর্তৃপ। তবে ৩০ আগস্ট সাধারণ মার সময়সীমা শেষ হয়। : :