মোস্ট ওয়ান্টেড সাদ্দামকন্যা

আন্তর্জাতিক ডেক্স : ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ আছে বা ওই জঙ্গিগোষ্ঠীর ইন্ধনদাতা এমন ৬০ জনের মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে ইরাকের নিরাপত্তাবিষয়ক সংস্থা। গত রবিবার প্রকাশিত ওই তালিকায় নাম রয়েছে সাবেক শাসক সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনের। গত ৫ ফেব্রুয়ারি  তিনি এ নিয়ে কথা বলেন সংবাদমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে। টেলিফোনে তিনি বলেন, এ তালিকা প্রকাশের মাধ্যমে তাকে অপমান করা হয়েছে। ২০০৬ সাল থেকেই রাদাঘ জর্ডানে বসবাস করছেন। এ নিয়ে তিনি বলেন, ওই সময়ের জর্ডান আমাকে নিশ্চিত করেছিল যে, আমি একটি মাইক্রোস্কোপের নিচে রয়েছে।

এদিকে ওই ৬০ জনের তালিকায় যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আইএস, আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে জড়িত রয়েছেন।

তালিকায় নিজেদের সংগঠনের সঙ্গে ওই ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য, সন্দেহজনক অপরাধ ও সংশ্লিষ্ট ছবিও যুক্ত করা হয়েছে। ওই তালিকায় ইরাকি নাগরিক ছাড়া একমাত্র ব্যক্তি হিসেবে রয়েছেন লেবাননের নাগরিক মান বাসুর। তবে ওই তালিকায় নেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি। তবে কেন তার নাম নেই এএফপিকে তার ব্যাখ্যা দেয়নি ইরাক সরকারের।