শপথ পাঠে ভুল করলেন ইমরান খান : ‘রোজ-ই কেয়ামাতের’ বদলে পাঠ করলেন ‘রোজ-ই কেয়াদাত

আন্তর্জাতিক ডেক্স : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার সময় ভুল করলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার ইসলামাদের আইওয়ান আল সদরে ইমরান খানকে শপথ বাক্য পড়ান পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইন।

কালো শেরওয়ানি পরা ইমরান খানকে শুরু থেকেই নার্ভাস লাগছিল। শপথ বাক্য পড়া শুরুর পর উচ্চারণ ও বুঝতে ভুল করেন তিনি।

মামনুন তাকে পড়ান, ‘রোজ-ই-কেয়ামাত’(বিচার দিবস) কিন্তু ইমরান পড়েন ‘রোজ-ই-কেয়াদাত’(নেতৃত্বের দিন)।
পরে দুঃখিত বলে আবারও পড়া শুরু করেন তিনি।

এ ঘটনায় অনেকে অবাক হয়েছেন। পাকিস্তানি সাংবাদিকরা বলেন, তার উচিৎ ছিল বাসায় শপথ বাক্যটি একাধিকবার পড়ে আসা।