স্টাফ রিপোর্টার : বিমানের নিরাপত্তা বিভাগে দেড়যুগ ধরে একটানা কর্মরত নিষিদ্ধ ঘোসিত ছাত্রলীগের ৩ নেতা- এরমধ্যে শ্যালক-দুলাভাই তৌহিদ-জাকির-জামাল উদ্দিন বহাল তবিয়তে। এরা পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একাধিকবার বিদেশ সফরসংগি। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এদের ভিভিআইপি প্রটোকল কেড়ে নেয়া হয়েছে।
এরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার লন্ডন ফেরত বিমানে ক্রুটির কারিগর বলে গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে। এরফলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার বাংলাদেশ বিমানে উত্তরবংগ সফর করেননি, নভোএয়ারে উত্তবংগ সফর করেছেন।
এরা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে অনেকে মনে করেন। কিন্ত বিমান কর্তৃপক্ষ এই ৩ নিরাপত্তা কর্মকর্তাকে এখনও বিমানের নিরাপত্তা বিভাগে জিইয়ে রেখেছেন। এদের খুটির জোর নিয়ে প্রশ্ন ওঠেছে। অনেকে প্রশ্ন তুলছেন কোন খুটির জোরে এরা নিরাপত্তার জন্য হুমকি হয়েও কিভাবে নিরাপত্তা বিভাগে বহাল?
বিমানের স্ট্রংরুমে রহস্যজনক আগুন লাগার ঘটনার সুযোগে স্ট্রংরুম থেকে সোনাদানা অস্ত্র লুটের ঘটনার নায়ক কি এরা? যদিও এ ঘটনার সম্পৃক্ততায় কার্গো ম্যানেজার নিরাপত্তা জামাল উদ্দিনকে পুলিশ ডেকে জিঙ্ঘাসাবাদ করেছে। কিন্ত এরপরও জামাল উদ্দিন কার্গো আমদানি শাখার ম্যানেজার নিরাপত্তার দায়িত্বে থাকেন কি করে?
এরা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থেকে আংগুল ফুলে কলাগাছ হয়েছেন। নিরাপত্তা ম্যানেজার তৌহিদের শ্যালক জুনিয়র নিরাপত্তা অফিসার জাকিরের নামে দুদক মামলা করলেও আওয়ামী আমলেই তাকে দায়মুক্তি দেয়া হয়েছে। ফলে দুদক ছাত্রলীগের এই নেতা জাকিরের টিকিটিও স্পর্শ করতে পারেনি। সেই থেকে জাকির আরো বেপোরোয়া। কার্গো আমদানি শাখা দিয়ে সোনা, মাদক, আমদানি নিষিদ্ধ পণ্য এমনকি অস্ত্র পাচারের বিষয় গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে সম্পৃক্ততা আছে কিনা। তবে একই পোস্টিংয়ে দেড়যুগ থাকায় এদের অনৈকিতার ব্যাপারে গোয়েন্দা সংস্থা সন্দিহান।
বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর বিমানের জিএম নিরাপত্তার দায়িত্ব পালন করলেও এই ৩ সাবেক ছাত্রলীগ নেতা বিমানের নিরাপত্তা শাখায় বছরের পর বছর দায়িত্ব পালন করায় ওই জিএমকে ভুলভাল বুঝাচ্ছেন বলেও শোনা যায়। পত্রপত্রিকায় এদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে প্রতিবেদনকে থোরাইকেয়ার করে থাকেন। চলবে
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
