হত্যা মামলার আসামিকে নিরাপত্তা অপারেটর এবং সেই রুমিকে সশস্ত্র নিরাপত্তা প্রহরি পদে নিয়োগের প্রক্রিয়া : সিএএবিতে ২৩০ জনবল নিয়োগ দিচ্ছে

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) নিরাপত্তা অপারেটর, এ্যারোড্রাম ফায়ার অপারেটর এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরি- এই ৩ পদে জনবল নিয়োগ দিচ্ছে। গত ৯ নভেম্বর লিখিত পরীক্ষায় ১৪৯ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে নিরাপত্তা অপারেটর পদে ৪৫ জন, এ্যারোড্রাম ফায়ার অপারেটর পদে ৪৬ জন এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরি পদে ১৪৯ জন। ১৬ নভেম্বর নিরাপত্তা অপারেটর এবং এ্যারোড্রাম ফায়ার অপারেটরদের ভাইভা হচ্ছে এবং ১৭ নভেম্বর সশস্ত্র নিরাপত্তা প্রহরিদের ভাইভা পরিক্ষা অনুষ্ঠিত।
সূত্রে জানা গেছে, গত মে মাসের নিয়োগ পরিক্ষায় হিসাব সহকারি পদে রওশন আরা রুমি লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হলেও তার চেয়ে কম যোগ্যতাসম্পন্নকে নিয়োগ দেয়া হয়। রওশন আরা রুমির থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পর অভিযোগের ভিত্তিতে সদ্য বদলিকৃত পরিচালক (প্রসাশন) এর পিএ হানিফকে বলিরপাঠা বানিয়ে চট্রগ্রামে বদলি করা হয়েছে। আর এবার নভেম্বরের নিয়োগে সেই রওশন আরা রুমিকে (পিতা- মো. আব্দুর রাজ্জাক সরকার,সিএএবির সিএটিসিতে কর্মরত) সশস্ত্র নিরাপত্তা প্রহরি পদে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে, ক্রমিক নং-১৮, রোল নং-৩০৩৫১ , ১৬ নভেম্বর তার ভাইভা নেয়া হচ্ছে।
এ দিকে জামালপুর জেলার ইসলামপুর থানার এফআইআরভুক্ত হত্যা মামলার আসামি ২৪ নম্বর ক্রমিকে ,রোল নম্বর ১০৩০২ আতাউর রহমান, পিতা- আবুল কাশেম নিরাপত্তা অপারেটর পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। আতাউর রহমান উক্ত পদে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। ১৬ নভেম্বর ভাইভা নেয়া হচ্ছে।