আন্তর্জাতিক ডেক্স : ভারত সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১ মার্চ রোববার রাজধানী নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপতি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
টুইটারে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, দুই দেশের নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টুইটে বলা হয়, ‘নয়াদিল্লিতে আইএসএ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ফলপ্রসূ আলোচনা করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
