ডেক্স রিপোর্ট : সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ২০ আগস্ট পবিত্র হজ। গত ১১ আগস্ট শনিবার দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক ঘোষণায় বলা হয়, ১২ আগস্ট রোববার হবে জিলহজ মাসের প্রথম দিন। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ১২তম বা শেষ মাস হচ্ছে জিলহজ। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
এই জিলহজ মাসেই আল্লাহর নির্দেশে নিজের প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সেই ত্যাগের মহিমা স্মরণ করে এ পবিত্র মাসে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান।
জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে পশু কোরবানি দেয়া যায়।
