বেবিচক : জামিন হয়নি সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের : আরো দুই সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার হতে পারেন

স্টাফ রিপোর্টার : দুর্নীতির দায়ে দুদকের ৪ মামলার আসামী গ্রেফতারকৃত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের গ্রেফতারকৃত সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের জামিন হয়নি। গত ৮ এপ্রিল জামিনের জন্য তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন মন্ঞুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মামলায় অন্যান্য আসামী কেউ-ই গ্রেফতার না হওয়ায় গ্রেফতারকৃত সাবেক প্রধান প্রকৌশলীর জামিন না দিয়ে অন্য দুই প্রধান প্রকৌশলীসহ অন্যান্য আসামীদের গ্রেফতারে নির্দেশনা প্রদান করা হয়।
দুদকের দায়েরকৃত ৪ মামলার আসামি হয়েও একমাত্র প্রকৌশলী হাবিবুর রহমান ছাড়া কেউ গ্রেফতার হয়নি, তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেননি বলে জানা যায়।
দুদকের দায়েরকৃত এ ৪ মালায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী , সাবেক বিমান সচিব মহিবুর, সাবেক বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমানসহ আসামী মোট ১২ জন।
ইতিমধ্যেই মামলার চার্জশীট দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এদের বিদেশে যেতে নিষেধাঙ্ঞা জারি করে আদালত। এর ফলে বেবিচকের ২ প্রকৌশলী বেবিচকের একটি ঠিকাদারি কাজে কারিগরি (ফেট) পরিদর্শনে বিদেশে যাবার প্রাক্কালে বিমানে উঠার সময় তাদের যাত্রা বিরতি- অফলোড করা হয়। যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের জিও লেটার দেয়।
কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্পের পিডি প্রকৌশলী ইউনুস ভুইয়া ২ স্ত্রীসহ দুদকের মামলার আসামি হয়েও ধরা-ছোয়ার বাইরে।