বেবিচকের উন্নয়নে স্বাধীন কমিশন দাবি কর্মচারীদের

ডেস্ক রিপোর্ট:বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের টেকসই উন্নয়নে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বেবিচকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘স্বাধীন বাংলাদেশ ২০২৪ ফোরাম’ নামের একটি সংগঠন। বুধবার সংগঠনের পক্ষ থেকে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নেতৃবৃন্দ এই দাবিসহ মোট ৭টি দাবি তুলে ধরেন। অন্য দাবিগুলো হলো কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভিয়েশন ভাতা, বুঝুঁকিভাতা, প্রোফিট ভাতা, লাঞ্চ ভাতাসহ অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত করে স্বতন্ত্র বেতন স্কেল চালুকরণ। ত্রুটিপূর্ণ ও বৈষম্যপূর্ণ প্রবিধানমালা ২০২১ সংস্কার করে প্রত্যেক বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করে নতুন প্রবিধানমালা ২০২১ তৈরির উদ্যোগ গ্রহণ করা। কর্তৃপক্ষের আবাসন ব্যবস্থাপনায় সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসস্থানের যৌক্তিক পরিমাপ নির্ধারণ করতে হবে। কর্তৃপক্ষের আওতাধীন সব স্কুল কলেজের বিভাগীয় ছাত্রছাত্রীদের জন্য অগ্রাধিকার প্রদানসহ বেতনভাতা হ্রাস করতে হবে। কর্তৃপক্ষের সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে নির্বাচনভিত্তিক কেন্দ্রীয় ওয়েলফেয়ার কমিটি পুনর্গঠন করে অসহায় কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে বিভিন্ন আয়বর্ধক প্রকল্প হাতে নিতে হবে। বেবিচকের নিজস্ব হাসপাতাল স্থাপনে প্রকল্প গ্রহণ করতে হবে।

বেবিচকের উন্নয়নে স্বাধীন কমিশন গঠনসহ বেবিচক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বাহিনীর থেকে শোষণমুক্ত করতে, আবারো বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মচারী ঐক্য ফোরাম,সিএএবি নেতৃত্বে দূর্বর আন্দোলন গড়ে তুলতে হবে, সকল বিষয় বেবিচকের কর্মকর্তা কর্মচারীদের শাসনের নামে নির্যাতনের প্রতিবাদে দুর্বার আন্দোলনের বিকল্প নাই, সারা বাংলাদেশে প্রত্যেকটা দপ্তরে, ফ্যাসিস্ট, শোষণ বাহিনী মুক্ত করা হলো, আমরা এখনো পদ্মার আড়ালে পড়ে আছি, দ্রুত আন্দোলনের বিকল্প নাই, সৌজন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মচারী ঐক্য ফোরাম,সিএএবি।