ফলোআপ: ‘সহকারি রাজস্ব কর্মকর্তা শামীম তদন্তে দোষী হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে’

স্টাফ রিপোর্টার : ভুয়া ডিক্লারেশন ভুয়া ডকুমেন্টে পণ্য খালাসের অভিযোগে ঢাকা কাস্টমস হাউজের ফ্রেইটের ডেলিভারি গেটে ৮/এ দায়িত্ব প্রাপ্ত সহকারি রাজস্ব কর্মকর্তা শামীমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সদস্য শুল্ক দাপ্তরিক চিঠিতে ঢাকা কাস্টমস হাউজ কমিশনারকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্খা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তদন্তে দোষী হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান সদস্য শুল্ক।
এ ব্যাপারে ‘একুশ বার্তা’র অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের পর ‘টনক নড়েছে সদস্য শুল্কর’ এই টনক নড়েছে শব্দের ব্যাপারে আপত্তি জানান। তিনি জানান, আভ্যন্তরীন ব্যপারে হস্তক্ষেপ করলে অনেক সময় কথা ওঠে। তবে এআরও শামীমের ব্যাপারে তদন্ত করে দোষী হলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য ডিসিসি কমিশনারকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। আমরা কারো প্রতি বিরাগভাজন নই। তদন্তে দোষী হলেই ব্যবস্থা নেয়া হবে বলে সদস্য শুল্ক জানান।