বিশেষ সংবাদদাতা : অবশেষে দুই দুইবার বদলির পর সরকারের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরীটির সদস্য (প্রশাসন) মো. হেমায়েত হোসেন গত ১৭ ডিসেম্বর সোমবার বিদায় নিয়েছেন বলে সিএএবির একটি সূত্র নিশ্চিত করেছে। সিএএবি থেকে সদস্য (প্রশাসন) চলে যাওয়ায় সিএএবির শত শত কর্মচারি আনন্দ অনুভুতি প্রকাশ করেছেন। তবে স্বঘোষিত কর্মচারি নেতা, যার বিরুদ্ধে ১ হাজার ইউএস ডলার চুরির অভিয়োগে সিএএবির প্রশাসন তাকে লঘু শাস্তি দিয়েছে- সেই ফরিদ অনেকটাই ভেংগে পড়েছেন বলে কর্মচারিরা জানান। সিএএবি থেকে বিদায় নেয়া সদস্য (প্রশাসনের) কতিপয় প্রশাসনিক সিদ্ধান্ত বাতিলে নতুন করে প্রশাসনিক সিদ্ধান্ত আসতে পারে বলে কর্মচারিরা জানান। কর্মচারি ফারজানাকে কাওলার স্টাফ কোয়ার্টারে অফিসারের ডরমেটরি-১ বরাদ্দ বাতিলে প্রশাসনিক আদেশ আসতে পারে বলেও কর্মচারিরা জানান। জাতির জনকের মাজার জিয়ারতের নামে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণে টিএ/ডিএ’র মাধ্যমে সরকারের অর্থ অপচয়ের বিষয়টি সামনে আসতে পারে বলে অনেকে জানান। নিয়োগ কেলেংকারির ঘটনাও খতিয়ে দেখছে দুদক। সর্বশেষ ডিভিশন-৩-এর একটি ২ কোটি টাকার ফ্যাট পরিদর্শনে লন্ডনে যাওয়ার দুই দুইবার সিডিউল বাতিল হয়ে যায়, সদস্য প্রশাসনের নাম ওই ফ্যাটে যাওয়ার তালিকায় ছিল বলে ঠিকাদার আজাদ জানান। কিন্ত তিনি যেতে পারলেন না। ফ্যাটের প্রোগ্রাম ভেস্তে গেলেও ঠিকাদারের ফাইনাল বিল থেকে জনপ্রতি ১ লাখ ৯৪ হাজার টাকা করে ৫ সদস্যের জন্য প্রায় ১০ লাখ টাকা কর্তন করা হবে বলে ঠিকাদার জানান।
এই সদস্য ( প্রশাসন) -এর আমলে নিয়োগ কেলেংকারির ঘটনাও ঘটেছে, হত্যা মামলার এফআইআরভুক্ত আসামিকে নিরাপত্তা অপারেটর পদে লিখিত পরিক্ষা উত্তীর্ণ করা হয়েছে, ৬ ভুয়া চাকরি প্রার্থীর থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার ঘটনাও ঘটেছে, নিয়োগ কেলেংকারির সাথে জড়িত পরিচালকের পিএ হানিফকে বলিরপাঠা বানিয়ে সিএএবির সদর দপ্তর থেকে চট্রগ্রামে বদলি করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়নি।ভুয়া সনদে চাকরি, অভিযোগ ফাইলআপ হওয়ার পরও একজন উপসহকারি প্রকৌশলীর ডিপিসি করে পদোন্নতির বিষয়টি সামনে আনলেও তা ভেস্তে গেছে। সিনিয়রকে ডিংগিয়ে জুনিয়রকে পদোন্নতি দেয়ায় কোর্ট কন্টটেম্প মামলাও হয়েছে।
উল্লেখ্য, সরকারের অতিরিক্ত সচিব, সিএএবির সদস্য (প্রশাসন) মো. হেমায়েত হোসেনকে সিএএবি থেকে গত ৪ অক্টোবর এবং ১৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশে বদলি করা হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
