আগামী ১৮ ও ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিস বন্ধ থাকবে

একুশে বার্তা ডেক্স : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট’স ডে উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।  ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

প্রেসিডেন্ট’স ডে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন এবং ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন।  তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।