একুশে বার্া প্রতিবেদন : ঈদ পরবর্তী দলীয় কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসার কথা রয়েছে বলে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বৈঠকের বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা গেছে, দলীয় চেয়ারপারসনের মুক্তি, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। নির্দেশ পেলে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন আদালত। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
