একুশে বার্া প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতারা।
আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে বনানী কামাল আতাতুর্ক রোডে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বনানী কামাল আতাতুর্ক রোডের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলী মোড়ের কাছে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করে।
