আজ রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে বার্তা রিপোর্ট :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ওইদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সফর শেষে বেলা ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

টুঙ্গিপাড়া পৌঁছে সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় তিন বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেবেন। পরে প্রধান মন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

সকাল সাড়ে ১০টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত থাকবেন।