মন্ত্রী মেননের এককালের এপিএস , ‘আমি-ডামি’ নির্বাচনে এমপি প্রার্থী আতিকের ফার্মের নামে বিএনপি আমলেও কোটি কোটি টাকার ওয়ার্কঅর্ডার : একজন প্রকৌশলীর ছত্রচ্ছায়া, একাধিক প্রকৌশলীর আর্শীবাদ: বরিশাল এয়ারপোর্ট ব্লাকবোল্ড

স্টাফ রিপোর্টার : আওয়ামী আমলের সুবিধাভোগি, ‘আমি-ডামি’ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী, মন্ত্রী মেননের এপিএস বিএনপির আমলেও আতিক দুর্দান্ড প্রভাবশালী। তার ঠিকাদারি ফার্মের নামে বেবিচকের বিভিন্ন এয়ারপোর্টে কোটি কোটি টাকার কার্যাদেশ বাগিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে। একজন উর্ধতন প্রকৌশলীর ছত্রচ্ছায়ায় এবং কয়েকজন প্রকৌশলীর নেক আর্শীবাদে ঠিকাদারি কাজ বাগিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে। বরিশাল এয়ারপোর্ট নাকি ব্লাকবোল্ড করা আছে, কোন ঠিকাদার এ এয়ারপোর্টে কার্যাদেশ পেলেও আতিকের কাছে জিম্মি, এখানে কোন ঠিকাদার কাজ করতে পারে না। ফলে অনেকটা বাধ্য হয়ে আতিককে কার্যাদেশ ছেড়ে দেয়।
গত সরকারের পতনের পর আতিক আত্মগোপনে থাকলেও বর্তমানে প্রকাশ্যে আসতে পারেন বলে জানা যায়। তবে তার কাজ দেখভাল করেন তার ফার্মের ম্যানেজার
এ ব্যাপারে ঠিকাদার আতিক জানান, আমার কোন কাজই নাই। কার্যাদেশ পেলে তো কাজ করবো।