আশকোনা হজ¦ ক্যাম্পের কেরানি সুহিলের ৩ কোটি ১১ লাখ টাকার দুর্নীতি : হয়নি বিভাগীয় মামলা, জব্দ করা হয়নি ব্যাংক একাউন্ট! করা হয়নি সাসপেন্ড : ডিউটি করছেন ধর্ম মন্ত্রণালয়ে : শ্যালক দীন মোহাম্মদ পরিচালকের পিএ

বিশেষ সংবাদদাতা : ধর্ম মন্ত্রণালয়ের তদন্তে ৩ কোটি ১১ লাখ টাকার দুর্নীতির উৎস উৎঘাটনের পরও আশকোনা হজ¦ ক্যাম্পের কেরানি ফেরদৌস মোহাম্মদ সুহিলের বিরুদ্ধে গত ৬ মাসেও করা হয়নি বিভাগীয় মামলা, করা হয়নি সাসপেন্ড। শুধু ধর্ম মন্ত্রণালয়ের তার ডিউটি বন্টন করা হয়েছে। এ দিকে তার ব্যাংক একাউন্ট জব্দ করা হয়নি। ফলে ইসলামি ব্যাংক হজ¦ ক্যাম্প শাখা থেকে কেরানি সুহিল তার হিসাব থেকে টাকা তুলে নিয়েছেন বলে হজ¦ ক্যাম্প সূত্রে জানা গেছে। শুধু তার স্ত্রীর নামে টাকা এখনও উত্তোলন করা হয়নি বলে সূত্র জানায়।
অন্য দিকে শাহজালাল ইসলামি ব্যাংক আশকোনা শাখা থেকেও টাকা উত্তোলন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। সুহিলের আপন শ্যালক কেরানি দীন মোহাম্মদ পরিচালক হজ¦ ক্যাম্পের পিএগিরি করছেন। তার বিরুদ্ধে র্দুীতির অভিযোগও আমলে নেয়া হয়নি।
এ দিকে কেরানি সুহিলের বিরুদ্ধে ৩ কোটি ১১ লাখ টাকার দুর্নীতির উৎস ধর্ম মন্ত্রণালয়ের তদন্তে প্রতিবেদনে উৎঘাটিত হওয়ার পর মামলা করার সুপারিশ করে দুদকসহ সংশ্লিষ্ট দপ্তরে ধর্ম মন্ত্রণায় থেকে দাপ্তরিকপত্র পাঠানোর পরও গত ৬ মাসে কোন সংস্থাই মামলা করেনি।
দুদক যেখানে ৪৪ লাখ টাকার দুনৃীতির উৎস পেয়ে সংশ্ল্ষ্টি ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সেখানে হজ¦ ক্যাম্পের কেরানির সুহিলের ব্যাংক একাউন্টে ৩ কোটি ১১ লাখ টাকার ঘটনা দাপ্তরিকপত্রে জানার পরও মামলা না করা রহস্যজনক।তবে দুদকের সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তা কেরানি সুহিলের খোজখবর নিতে সরেজমিন আশকোনা হজ¦ ক্যাম্পে এসেছিল বলে হজ¦ ক্যাম্প সূত্রে জানা গেছে। আশকোনা হজ¦ ক্যাম্পের পরিচালকের সাথে দুদকের এক উর্ধূতন কর্মকর্তার জানাশোনার কারণে নাকি কেরানি সুহিল পার পেয়ে যাচ্ছেন।
কেরানি সুহিলের ৩ কোটি ১১ লাখ টাকার দুর্নীতি উৎঘাটনের পর ধর্ম মন্ত্রণালও চুপচাপ। ধর্ম মন্ত্রী ও সচিব দুর্নীতিবাজ কেরানি সুহিলের ব্যাপারে নজর দিবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।