শুল্ক গোয়েন্দা রাজস্ব কর্মকর্তার ঘুষ বাণিজ্য!

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউজের কাস্টমস ইউনিট এয়ারফ্রেইট আমদানি শাখায় কর্মরত শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা সন্ঞয় এবং ৩ সহকারি রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে প্রতিদিন ২৬ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠেছে। ব্যবসায়ীদের পণ্য ডেলিভারির সময় চালান লক করে দিয়ে এ ভাবে ঘুষ বাণিজ্য চলছে। এরমধ্যে এয়ারফ্রেইট ইউনিটের কর্মাশিয়াল ব্যবসায়ীদের থেকেই ঘুষ বাণিজ্য ২১ লাখ টাকা। বিষয়টি ফেইজবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
এ সব ঘুষের টাকা কুরিয়ার শুল্কায়নের ফার্মাসিটিক্যাল এবং ডিউটি ফ্রি গার্মেন্টস আইটেম থেকেও আসে। দুজন সিপাইর মাধ্যমে অতি সর্ন্তপনে এ ঘুষের টাকা আদায় করা হয়ে থাকে। ইতিপূর্বে রাজস্ব কর্মকর্তা শাহজালাল বিমানবন্দরে কর্মরত থাকাবস্থায় স্বর্ন পাচারের অভিযোগ ওঠে।