ইউনাইটেডে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভাইয়ের আবেদন

একুশে বার্তা রিপোর্ট : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তার চিকিৎসা খরচ দিতে আগ্রহ প্রকাশ করেছে পরিবার। এ আগ্রহের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছেন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আবেদনপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যান বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং তার ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফিরে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার সাংবাদিকদের বলেন, আমরা আমাদের চেয়ারপারসনের চিকিৎসা পরিবারের প থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করাতে চাই। সম্পূর্ণ নিজ খরচে বেগম খালেদা জিয়ার পরিবার এই চিকিৎসা করাতে চায় বলেও জানান তিনি। বিজন কান্তি আরো বলেন, আগে বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালেই নিয়মিত চিকিৎসা করাতেন। তার রোগ সম্পর্কে এখানকার চিকিৎসক ওয়াকিবহাল। বেসরকারি হাসপাতালে কারাবন্দিদের চিকিৎসা করানোর বহু নজির এর আগে আমরা দেখেছি। বন্দি অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া কারাবিধির সঙ্গে সাংঘর্ষিক নয় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের বহু নেতা বন্দি অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। : গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে বেগম খালেদা জিয়াকে সেখানে রাখা হয়। কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাাৎ করে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, তাদের ধারণা, সাবেক প্রধানমন্ত্রী মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।