উত্তরায় এসি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী ৭দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে পরপারে চলে গেলেন

একুশে বার্তা ডেক্স : রাজধানীর উত্তরায় এসি বিস্ফোরণে দগ্ধ উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা বেবীও ২৫ মার্চ সোমবার দুপুরে ঢামেকে মারা গেলেন। এর আগে ২৪ মার্চ রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া (৫০)।

ঢামেক সূত্রে জানা গেছে, স্বামীর পর বেবীও একইপথের যাত্রী হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

গত ১৮ মার্চ দিবাগত রাতে উত্তরা ৩নং সেক্টরের নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে ওই দম্পতি দগ্ধ হন। এতে তাদের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।