নিউজ ডেক্স : ছাত্র পাইলটদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে বাংলাদেশের এভিয়েশন জগতে নেতৃত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এর জন্য তিনি নিরাপদ উড্ডয়ন ও উড্ডয়ন ঝুঁকি নিয়ে ছাত্রদের আরো বেশি করে পড়াশোনা করার ব্যাপারে উৎসাহিত হতে হবেও জানিয়েছেন।
শনিবার ঢাকার উত্তরা ক্লাবে গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমি লিমিটেডের উদ্যোগে আয়োজিত ছাত্র পাইলট সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব:) শওকত উল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ও এভিয়েশন ব্যক্তিত্ব ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহাম্মেদ, বীর উত্তম, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অ্যাকাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা উইং কমান্ডার (অব:) এ টি এম নজরুল ইসলাম গ্র্যাজুয়েটদের উদ্দেশে বক্তব্য দেন। এ বছর ৩৪ জন নবীন গ্র্যাজুয়েট পাইলটদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত পাইলট বক্তরা সারা বিশ্বের পাইলট সঙ্কটের কথা তুলে ধরেন এবং আগামীতে বাংলাদেশে ভালো মানের ট্রেনিং অ্যাকাডেমি গড়ে তুলে এই সঙ্কট মোকাবেলায় সহযোগিতা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমি ২০১০ সাল থেকে পাইলটদের প্রশিক্ষণ দিয়ে আসছে। অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে সিমুলেটর ও মাল্টি ইঞ্জিন বিমান সংযোজনের কথা উল্লেখ করেন বলে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
