এ সরকার ৫ ভাগ মানুষের সরকার

 -মির্জা ফখরুল

একুশে বার্তা রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার পাচ ভাগ মানুষের জনসমর্থনের সরকার। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে পাচ ভাগ মানুষ এ সরকারকে ভোট দিয়েছে , অথচ সরকার ৪১ ভাগ ভোট দিয়েছে বলে জাহির করছে। তিনি বলেন, কোন কোন ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কোন ভোটারকে দেখা যায়নি। এ সরকার পাচ ভাগ ভোটারের জন সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি আর যাতে নির্বাচন করতে না পারে সে জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার নামে মিথ্যা মামলা দায়েরসহ বিএনপি নেতা-কর্মী তথা জনগণের নামে লাখ লাখ মিথ্যা মামলা দায়ের করেছেন। মির্জা ফখরুল গত রোববার লালমনিরহাটের বুড়ির বাজারে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী এক সাইকেল র‌্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনকালিন সহায়ক সরকার চেয়েছি, যারা থাকবে নিরপেক্ষ, যারা নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। এ সময় মির্জা ফখরুলের সাথে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু, রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনুসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।