স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়নে শুল্ক গোয়েন্দার নিয়মিত অভিযানে পণ্য স্টপ ডেলিভারির ঘটনায় ওজনে পণ্য বেশি হওয়ায় হাউজ কমিশনার বরাবর আবেদন করেছেন সংশ্লিষ্ট আমদানিকারক। হাউজের সিদ্ধান্ত মোতাবেক পণ্য ডেলিভারি দেয়া হবে বলে জানা যায়। শুল্ক গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা নোমান জানান, এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ, আমারা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে থাকি।
এ দিকে পণ্য ডেলিভারির সময় গত বোরবার কুরিয়ারের দায়িত্বে সিএফও ছুটিতে ছিলেন বলে যায়। ভুলবশত সিএফও’র নাম রিপোর্টে প্রকাশিত হয়েছে।
কুরিয়ারে কর্মরত এসটি জানান, বিল অব এন্ট্রি না থাকলে পণ্য আটক করা হয়। গত রোববারের পণ্য স্টপ ডেলিভারির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসেসম্যান/ এক্সামিন রিপোর্ট অনুযায়ী পরিক্ষা-নীরিক্ষা করে পণ্য ডেলিভারি দেয়া হতে পারে। পণ্য আটক করা হয়নি।
এ দিকে যাকে কেন্দ্র করে পণ্য স্টপ ডেলিভারির ঘটনা সেই সিএন্ডএফ মালিক নাজির, সিএন্ডএফ এজেন্টের নাম মিল্টন এন্টারপ্রাইজ। তিনি এ লাইসেন্সটি কিনেছেন বলে জানা যায়।
তার নামে কুরিয়ারে একটি খাচাও অনুমোদন দেয়া হয়েছে। তিনি চুনুপুটি থেকে কোটিপতি বনে গেছেন। তিনি নাকি ৩ টি গাড়ি ব্যবহার করেন। রাজধানিতে তার একাধিক ফ্লাট এবং শেয়ারে ফ্লাট রয়েছে বলে জানা যায়। পাচার ঘটনা সংশ্লিষ্ট একটি অডিও ভাইরাল হয়েছিল।
এ দিকে ৩শ’ পেপারস’র পণ্য আটকের ঘটনাটি সত্য নয় বলে জানান, মিল্টন এন্টারপ্রাইজের মালিক নাজির।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
