বেবিচক : পরিচালক অর্থ পদে বসার জন্য জোর লবিং: ডিডি মোয়াজ্জেম ২ বছর এক্সটেনশনের জন্য মন্ত্রণালয়ে আবেদন : মোটা অংকের ঘুষ: ডিডি শাহিনা, ডিডি আনোয়ার সাদপন্থী জাহিদও বসে নেই

স্টাফ রিপোর্টার : একুশে বার্তার অনলাইনে অডিটের ডিডি শাহিনা- জাহিদ সিন্ডিকেড খবর প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে।
এ দিকে ডিডি অর্থ মোয়াজ্জেম হোসেন আগামি জুনে পিআরএলএ যাবেন। তার চাকরি আরো ২ বছর এক্সটেনশনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা করা হয়েছে। ১০ লক্ষ টাকার ঘুষের ডাক ওঠেছে বলে শোনা যায়। এতে মোয়াজ্জেম হতাশ, তার যুক্তি ২ বছরে চাকরি করে যা পাব তাতে ঘুষর টাকাই তো ওঠবে না। এ কথা তিনি তার সহকর্মীদের বলে বেড়াচ্ছেন।
এ দিকে ডিডি অডিট শাহিনা পদোন্নতি নিয়ে পরিচালক অর্থ পদে বসার দৌড়ঝাড় পারছেন। কিন্ত তিনি একজন অদক্ষ অফিসার বলে বেবিচকে চাউড় আছে। তার সহকর্মীরাই এ কথা বলে বেড়ান। তিনি অডিটের লোক হয়ে কারিগরি পরিদর্শনে যান। কারন ফেল্টের অনেক কর্মকর্তা তার হাতে জিম্মি।
অন্যদিকে ডিডি বাজেট আনোয়ার হোসেন পরিচালক অর্থ পদে বসার জন্য মরিয়া। তিনি জোরালো তদবির করছেন। মুন্সিগন্ঞের লোক ঠাকুরগাও কোটায় তার চাকরি বলে শোনা যায়। তিনি আইজপি ফকিরের ক্লাশমেট বলে জানা যায়।
এ দিকে মাওলানা সাদপন্তী জাহিদও দৌড়ে পিছিয়ে নেই।